ময়না দ্বীপ: প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মোড়ানো একটি স্থান

ময়না দ্বীপ,  (Moyna Deep) ময়মনসিংহ শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর ব-দ্বীপ, যা ব্রহ্মপুত্র নদীতে জেগে উঠেছে। এটি ময়মনসিংহের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে পরিচিত।

ইতিহাস:

ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ময়না মিয়া এই এলাকায় বসবাস করতেন। গাছের নিচে বসে বাঁশি বাজিয়ে সময় কাটাতেন। বাঁশির সুরেলা ধ্বনি শুনে অনেকেই ময়না মিয়ার সঙ্গে দেখা করতে আসতেন। ময়না মিয়া তাদেরকে ব্রিটিশদের তাড়ানোর নানা কৌশল শেখাতেন। এভাবেই এই চরের নাম হয় ময়না চর বা ময়না দ্বীপ।

প্রাকৃতিক সৌন্দর্য:

ময়না দ্বীপের চারপাশে স্বচ্ছ জলের খেলা এবং বাণিজ্যিকভাবে চাষকৃত বিশাল লেবু বাগান রয়েছে, যা স্থানটিকে সৌন্দর্যের পসরা সাজিয়ে তুলেছে। এখানে নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন, সারিবদ্ধ নৌকা, হাজার হাজার বুনো হাঁসের ঝাঁক এবং পানকৌড়ি বা চিলের মতো বিভিন্ন শিকারি পাখির প্রাচুর্য দেখা যায়। ফেরার পথে সূর্যাস্তের চমৎকার দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে।

কিভাবে যাবেন:

  • ঢাকা থেকে ময়মনসিংহ: মহাখালী থেকে ময়মনসিংহ রুটের বেশিরভাগ বাস চলাচল করে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা, যমুনা বা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ যাওয়া যায়।
  • ময়মনসিংহ থেকে ময়না দ্বীপ: ময়মনসিংহে পৌঁছানোর পর, রিকশা, অটোরিকশা বা সিএনজিতে চড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে চলে আসুন। স্থানীয়দের জিজ্ঞাসা করলে ময়না দ্বীপের সন্ধান পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার প্রেমীরা ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, কাচারি ঘাট বা থানার ঘাটের সামনে থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ময়না দ্বীপে যেতে পারেন। কয়েকজন মিলে সারাদিনের জন্য নৌকা ভাড়া করলে দেড় থেকে দুই হাজার টাকায় ময়না দ্বীপে যাওয়া যায়।

থাকার ব্যবস্থা:

ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে, যেমন হোটেল আমির ইন্টারন্যাশনাল, সিলভার ক্যাসেল, হোটেল হেরা, হোটেল লা মারিয়ান, ইশান খা এবং হোটেল আসাদ।

খাবারের ব্যবস্থা:

ময়না দ্বীপের আশেপাশে খাবারের দোকান নেই। সারাদিনের পরিকল্পনা করে ময়না দ্বীপে গেলে সাথে খাবার নিয়ে যাওয়া উচিত। ময়মনসিংহ শহরে হোটেল ধানসিন্ডি, হোটেল সারিন্দা, হোটেল রোম থ্রি, সেভেন ইলেভেন ও প্রেস ক্যান্টিনের খাবারের সুনাম রয়েছে। এছাড়া মুক্তাগাছার মন্ডা, মালাইকারি, কৃষি বিশ্ববিদ্যালয়ের দই এবং মুকুল ভাইয়ের চা খাওয়ার সুযোগ মিস করবেন না।

সতর্কতা:

ময়না দ্বীপ একটি নির্জন জায়গা, তাই নিরাপত্তার জন্য একা বা দুজনের পরিবর্তে কয়েকজনের গ্রুপে যাওয়া ভালো।

অন্যান্য দর্শনীয় স্থান:

ময়মনসিংহে অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সন্তোষপুর রাবার বাগান, শশী লজ, মুক্তাগাছা জমিদার বাড়ি এবং শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্ক।

ফিচার ইমেজ: তানজিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top